ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ভেনেজুয়েলায় নির্বাচন : বিরোধী দলের বয়কট, মাদুরোর জয়

ads

ভেনেজুয়েলার নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রধান বিরোধী দলগুলো আগেই এ নির্বাচন প্রত্যাখ্যান করে। বিবিসি জানায়, নির্বাচনে জিতে পুরো দেশের রাজনৈতিক ব্যবস্থার উপরে মাদুরোর একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠা হলো।


ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল সূত্রে, এখন পর্যন্ত ৮০ শতাংশ ভোট গণনা হয়েছে। যার মধ্যে ৬৭.৬ শতাংশ ভোটই পেয়েছেন মাদুরো নেতৃত্বাধীন জোট। নির্বাচন বয়কট করেন দেশের প্রধান বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো। গত দুই বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতা গ্রহণ নিয়ে মাদুরোর সঙ্গে লড়াই করে আসছেন তিনি। মাদুরোর বিপরীতে আলাদা সরকার গঠনের ডাক দিয়েছিলেন গুয়াইদো। যুক্তরাষ্ট্রসহ অর্ধশতাধিক দেশের সমর্থনও পেয়েছিল তার সরকার। তখন ভেনেজুয়েলা হয়ে উঠেছিল-এক দেশ দুই সরকার।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনেজুয়েলার এ নির্বাচনকে ‘কারচুপি এবং লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন। এক টুইটার পোস্টে পম্পেও বলেন, ‘মাদুরোর অবৈধ শাসনের অধীনে এ নির্বাচনের ফলাফল ভেনেজুয়েলার মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।’


পশ্চিম গোলার্ধের দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ঘোষণা দিয়েছে, তারা ভেনেজুয়েলার এ নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেবে না।

ads
ads
ads

Our Facebook Page